Headline :
জ্বালানি তেলের দাম বাড়ার সিদ্ধান্ত অগণতান্ত্রিক- মো. বাবুল হোসেন দেশে আরও বাড়ল পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত চাকরির নামে টাকা হাতানোর ফাঁদ, সতর্ক করল এনবিআর ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত এবার আসিফ-হাসনাতকে চ্যালেঞ্জ করলেন কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক শার্শার গোগা সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  শোলাকিয়ায় ঈদের নামাজের নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন ঈদে আইস্ক্রিনসহ বিভিন্ন ওটিটিতে যত আলোচিত সিনেমা যুক্তরাষ্ট্রের কাছে ভারত যা চায়, তা-ই পাবে : ট্রাম্প

সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডে ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশের তীব্র নিন্দা

Reporter Name / ২৯৪ Time View
Update Time : বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

আদালত ভবনসহ নগরের বিভিন্ন স্থানে সংঘটিত সন্ত্রাস-নৈরাজ্য ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সভাপতি ড এ কে এম মাহবুবুর রহমান ও
মহাসচিব উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমান ।

যৌথ বিবৃতিতে তারা বলেন, দেশের প্রচলিত আইনের দৃষ্টিতে দলমতনির্বিশেষে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে করতে হবে।

একটি বিচারাধীন বিষয়ে চিন্ময় কৃষ্ণের ভক্তদের এই আচরণ শুধু দুর্ভাগ্যজনকই নয় যা কল্পনারও অতীত। তারা একটি নির্মম পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটানাও ঘটিয়েছে।

সংবাদ মাধ্যম থেকে জানা যায়, আদালত চত্বর এলাকায় রঙ্গন কমিউনিটি সেন্টার হলের গলিতে এপিপি আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে ইসকন সদস্যরা। পরে তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারা আরো বলেন, ‘যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় অপরাধ। এই ঘটনা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের বিরুদ্ধে একটি গভীর চক্রান্ত। আমরা এর তীব্র নিন্দা করছি এবং আইনগত ব্যবস্থা নেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’ ‘চট্টগ্রাম জজ আদালতের এপিপি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। ছাত্র-জনতা ও জনগণকে যেকোনো উসকানিতে সর্বোচ্চ সতর্কতা ও ধৈর্য ধারণ এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *