Headline :
জ্বালানি তেলের দাম বাড়ার সিদ্ধান্ত অগণতান্ত্রিক- মো. বাবুল হোসেন দেশে আরও বাড়ল পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত চাকরির নামে টাকা হাতানোর ফাঁদ, সতর্ক করল এনবিআর ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত এবার আসিফ-হাসনাতকে চ্যালেঞ্জ করলেন কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক শার্শার গোগা সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  শোলাকিয়ায় ঈদের নামাজের নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন ঈদে আইস্ক্রিনসহ বিভিন্ন ওটিটিতে যত আলোচিত সিনেমা যুক্তরাষ্ট্রের কাছে ভারত যা চায়, তা-ই পাবে : ট্রাম্প

বেনাপোল স্থলবন্দরে-৮৯১ শ্রমিক ইউনিয়নের “বিশেষ সাধারণ সভা” অনুষ্ঠিত হয়।

Reporter Name / ১৬০ Time View
Update Time : বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

মোঃ জাকির হোসেন,

বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-৮৯১ এর “বিশেষ সাধারণ সভা” অনুষ্ঠিত হয়েছে। উক্ত সাধারণ সভায় সংগঠনটির পরবর্তী নির্বাচনের তারিখ,নির্বাচন পরিচালনা কমিটি নির্ধারণে আহবায়ক কমিটি গঠন এবং নির্বাচন পরিচালনা কমিটি’র নাম ঘোষনা করা হয়।

মঙ্গলবার(২৬ নভেম্বর) সকাল ১০টায় বেনাপোল স্থলবন্দরের ৭ নং গেইট (৪২ নং শেডের) সম্মুখে অবস্থিত শ্রমিকদের বিশ্রামাগার হল রুমে অনুষ্ঠিত রেজি:৮৯১ এর “বিশেষ সাধারণ সভা”অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির বর্তমান সভাপতি-মো:আক্তার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শ্রম অধিদপ্তরের কর্মকর্তা (খুলনা’র) গণেশ চন্দ্র বসু।

বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র সভাপতি-এ কে এম আতিকুজ্জামান সনি,বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর সাধারণ সম্পাদক-মো:সহিদ আলী।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন-৮৯১ এর সদস্য আমির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র সচিব-মো:রেজাউল ইসলাম।

অনুষ্ঠানে ৮০০ শ্রমিক সম্বলিত সংগঠনটির বর্তমান কার্যপ্রনালী ও হিসাব-নিকাশ নিয়ে স্বাগতিক বক্তব্য রাখেন ৮৯১ এর সভাপতি-মো:আক্তার হোসেন।

এ সময় সাধারণ সদস্যদের মধ্য হতে বক্তব্য রাখেন সদস্য-আসাদুজ্জামান আসাদ।

স্বাগতিক বক্তব্যে মতামত দেন-৮৯১ এর সাধারণ সম্পাদক-মাকসুদুর রহমান রিন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক-সাহাবুদ্দিন আহম্মেদ।

উক্ত অনুষ্ঠানে উত্থাপিত হওয়া সংগঠনটির বিভিন্ন কর্মপরিকল্পনা এবং শ্রমিকদের সুবিধা-অসুবিধার বিষয়ের উপর বক্তব্য দেন বিশেষ অতিথি-এ কে এম আতিকুজ্জামান সনি,মো:সহিদ আলী। 

সভায় উপস্থিত সকল শ্রমিক সদস্যদের সম্মতিতে ঘোষিত নির্বাচন আহবায়ক কমিটি গঠন,নির্বাচন পরিচালনা কমিটি ও নির্বাচনের তারিখ নিন্মে দেওয়া হলো-

আহবায়ক কমিটি গঠন করা হয়।আহবায়ক-মো: মাকসুদুর রহমান রিন্টু,যুগ্ম-আহবায়ক-মো: লিটন হোসেন,সদস্য-মো: শহিদুল ইসলাম,সদস্য-মো:আবেদার রহমান ও সদস্য-মো:শাহাবুদ্দিন।

নির্বাচন পরিচালনা কমিটিতে যাদের কে মনোনীত করা হয়।প্রধান নির্বাচন কমিশনার এ,কে,এম আতিকুজ্জামান সনি,নির্বাচন কমিশনার-মোহাম্মাদ আলী,নির্বাচন কমিশনার-মো:রেজাউল ইসলাম।

নির্বাচনের তারিখ-২৮ ডিসেম্বর/২০২৪ ইং রোজ “শনিবার”।

সময়-সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত(বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *