চীনে রাজনৈতিক সফর শেষে আজ যশোরে ফিরলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

Reporter Name / ১৭০ Time View
Update Time : বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

মোঃ জাকির হোসেন,

বাংলাদেশ জাতীয়বাদীদল বিএনপির   প্রতিনিধি দলের সদস্য হয়ে,চীনে রাজনৈতিক সফর শেষে আজ যশোরে ফিরলেন বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ্য ইসলাম অমিত।

এ সময় যশোর বিমান বন্দরে  উপস্থিত ছিলেন 

যশোর জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আনসারুল হক রানা,যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রবিউল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল,শার্শা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, আলহাজ্ব আশরাফুল আলম বাবু, 

উলাশী  ইউনিয়ন বিএনপি’র সম্মানিত সদস্য, বেনাপোল শ্রমিক ইউনিয়ন  ৯২৫ এর সংগ্রামী আহবায়ক, মোঃ শহিদ আলী,শার্শা থানার ছাত্রদলের সদস্য সচিব সবুজ খানসহ যশোর  জেলা বিএনপি স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, চায়না চাংশা মিউনিসিপ্যাল গভর্নমেন্টের ভাইস-মেয়র গাও ওয়েনকি’র হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে একটি স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

পরে আটটি দেশের প্রতিনিধি দল ভোজসভায় অংশ নেন। এ সময় বিভিন্ন দেশের প্রতিনিধি দলের সদস্যরা নিজ নিজ দেশের সার্বিক পরিস্থিতি এবং রাষ্ট্রের কল্যাণমূলক নানা পদক্ষেপ নিয়ে অনানুষ্ঠানিক আলাপ আলোচনা করেন।

বৃহস্পতিবার বিকাল ৩ টায় ইস্টার্ন এয়ারলাইনসে বিএনপি’র ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা। ৭ থেকে ১৬ই নভেম্বর চীনে দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধি নিয়ে দেশটির রাজধানী বেইজিংয়ে ‘

পলিটিক্যাল পার্টি প্লাস’ কো-অপারেশন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *