Headline :
ট্রাম্পকে পুতিনের ফোন, আলোচনায় ইরান চুক্তি দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে কার্যকর পদক্ষেপের আহ্বান কর্নেল অলির অভিনব বাজেট, কিন্তু বাস্তবায়ন কঠিন হবে — মালয়েশিয়া প্রবাসী খোকন জমাদার অভিনব বাজেট কিন্তু বাস্তবায়ন কঠিন হবে: ওবায়দুর রহমান মৃধা নতুন বাজেটে অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা তুলে ধরলেন মাহদী আমিন বেনাপোলে বাংলা টিভির সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর সন্ত্রাসী হামলা।  ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ভাসমান বিদ্যালয়ের জন্য ইউনেস্কোর পুরস্কার পেল সিধুলাই সংস্থা চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক নওগাঁর আত্রাই সামান্য বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন, দুর্ভোগে যাত্রীরা।

সিঙ্গেল জীবনের স্বাদ নিতে স্ত্রীকে ডিভোর্স দিলেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী!

Reporter Name / ২১৬ Time View
Update Time : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

‘আজ এনজো ও আমি দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমরা সব সময় পরিবারের মতোই থাকব, সবকিছুতে একে অন্যকে সমর্থন দেব। কারণ এখানে দুটি বাচ্চার জীবন জড়িয়ে আছে, ওদের ভালোবাসা দরকার।’ সপ্তাহখানেক আগে ইনস্টাগ্রাম স্টোরিতে এই ঘোষণা দিয়েছিলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেজের স্ত্রী ভ্যালেন্তিন কারভান্তেস।

খেলার সময়,

টিনএজার থাকাবস্থায় ভ্যালেন্তিনের প্রেমে পড়েছিলেন ফার্নান্দেজ। একটা সময় বিয়েও করেন তারা। তাদের চার বয়সি এক কন্যা ও প্রায় এক বছর বয়সি এক পুত্র সন্তান রয়েছে। দুজনের সুন্দর দিন কাটছিল। প্রায় ৬ বছরের সংসার জীবন শেষে বিচ্ছেদ হলো এই জুটির।


শুরুতে ফার্নান্দেজ-ভ্যালেন্তিনের বিচ্ছেদের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। গোমর ফাঁস করেছেন আর্জেন্টাইন সাংবাদিক জুলিয়েটা আর্জেন্টা। তার মতে, ‘অল্প বয়সে’ বিয়ে করে ফেলায় চেলসি মিডফিল্ডার কৈশোরের স্বাদ নিতে পারেননি। একা থাকতেই ভ্যালেন্তিনের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন তিনি।

জুলিয়েটা আর্জেন্টা লেখেন, ‘সে (এনজো) তার স্ত্রীকে জানায় একা বাস করতে চায়। তবে তারা এখনও পরিবার। আগে আগে পরিবারের অংশ হয়ে যাওয়ায় যে জীবনের স্বাদ পায়নি, এনজো চায় সেটার অভিজ্ঞতা নিতে।’


কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই মহাব্যস্ত এনজো। বিশ্বকাপের পরপরই তিনি প্রিমিয়ার লিগের দলবদলের রেকর্ড ভেঙেচুরে চেলসিতে পাড়ি জমান। বেনফিকা থেকে তাকে পেতে ১২ কোটি ১০ লাখ ইউরো বা বাংলাদেশি টাকায় ১৩৯৯ কোটি খরচ করতে হয়। যা তাকে পরিণত করে প্রিমিয়ার লিগের ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলারে। ব্রিটিশ ফুটবলে দলবদলে এটিই সবচেয়ে বড় খরচের দৃষ্টান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *