Headline :
শান্তর সেঞ্চুরি, দুইশো পেরোলো বাংলাদেশ আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার

শুনানির সময় এজলাসে হট্টগোল, আমুর আইনজীবীকে মারধর

Reporter Name / ১৭৬ Time View
Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

হত্যা মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর রিমান্ড শুনানি চলাকালে আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়েছে। এ সময় অন্য আইনজীবীরা আমুর আইনজীবীকে মারধর করেছেন বলেও অভিযোগ উঠেছে।

নিজস্ব প্রতিবেদক,

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

আদালত সূত্রে জানা গেছে, রিমান্ড শুনানিতে আমির হোসেন আমুর রিমান্ডের পক্ষে বক্তব্য দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী। এ সময় তার বক্তব্যটি রাজনৈতিক মন্তব্য করেন আসামিপক্ষের আইনজীবী স্বপন রায় চৌধুরী। তখন উত্তেজিত হয়ে ফারুকীর সহকারী আইনজীবীদের সঙ্গে তার (আমুর আইনজীবী) তর্কাতর্কি হয়।

এক পর্যায়ে আইনজীবী স্বপনকে মারধর শুরু করেন অন্য আইনজীবীরা। আত্মরক্ষার্থে তিনি এজলাস থেকে বেরিয়ে যান। কিছু সময় পর আবারও শুনানি শুরু হলে আমুর পক্ষে কে শুনানি করবেন তা নিয়ে আবারও আইনজীবীদের মধ্যে হট্টগোল দেখা দেয়।

আইনজীবীদের হট্টগোলের পর তাদের উদ্দেশ্যে আমির হোসেন আমু বলেন, ‘আইনজীবীরা ভাই ভাই, মিলেমিশে থাকা উচিত। এখনকার পরিবেশ কিন্তু সবসময় থাকবে না।’ এসময় ফের উত্তেজিত হয়ে ওঠেন বিএনপিপন্থি আইনজীবীরা। পরে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

শুনানি শেষে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আমুর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বিচারক ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা।

এর আগে, গত বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *