ময়মনসিংহ ফিলিং স্টেশনে আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

Reporter Name / ১৬১ Time View
Update Time : বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

ময়মনসিংহ নগরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় প্রাইভেটকার চালকসহ মৃতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। এ সময় পুড়ে ছাই হয়েছে প্রাইভেটকারসহ ৪টি অটোরিকশা।

নিজস্ব প্রতিবেদক,

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত সাতজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।


এর আগে সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় একজন ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান। বর্তমানে দগ্ধ দুজন এ হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি ৪ জন আশঙ্কাজনক অবস্থায় ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


এ দিন দুপুর আড়াইটার দিকে রহমতপুর বাইপাস এলাকায় আজাহার সিএনজি ও পেট্রোলিয়াম কনভারসন পাম্পে এলপিজি গ্যাসবাহী টাংকার থেকে গ্যাস আনলোড করার সময় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।


জানা যায়, দুপুরে ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস এলাকায় আজাহার সিএনজি ও পেট্রোলিয়াম ফিলিং এন্ড কনভারসন সেন্টারে এলপি গ্যাসবাহী ট্যাংকার থেকে গ্যাস আনলোডের সময় হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ফিলিং স্টেশনে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারপাশে। পুড়ে ছাই হয়ে যায় একটি প্রাইভেটকারসহ চারটি অটোরিকশা। ঘটনাস্থলেই পুড়ে মারা যান প্রাইভেটকার চালক। দগ্ধ হন আটজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *