Headline :
ট্রাম্পকে পুতিনের ফোন, আলোচনায় ইরান চুক্তি দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে কার্যকর পদক্ষেপের আহ্বান কর্নেল অলির অভিনব বাজেট, কিন্তু বাস্তবায়ন কঠিন হবে — মালয়েশিয়া প্রবাসী খোকন জমাদার অভিনব বাজেট কিন্তু বাস্তবায়ন কঠিন হবে: ওবায়দুর রহমান মৃধা নতুন বাজেটে অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা তুলে ধরলেন মাহদী আমিন বেনাপোলে বাংলা টিভির সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর সন্ত্রাসী হামলা।  ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ভাসমান বিদ্যালয়ের জন্য ইউনেস্কোর পুরস্কার পেল সিধুলাই সংস্থা চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক নওগাঁর আত্রাই সামান্য বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন, দুর্ভোগে যাত্রীরা।

রাজনীতিতে অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইলেন জিএম কাদের

Reporter Name / ২৭৮ Time View
Update Time : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

রাজনীতিতে অনিচ্ছাকৃত ভুলের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাপার মতো সরকারের সমালোচনা অনেকেই করেনি। তখন একটি কথার জন্য একটি মানুষ গুম হয়ে যেত। আমরা সরকারের সমালোচনা করেছি। বৈষম্যবিরোধী আন্দোলন আমাদের মুক্তি দিয়েছে বলেও মনে করেন আওয়ামী লীগের সবচেয়ে বেশি সুবধাভোগী রাজনৈতিক দল জাতীয় পার্টির এই চেয়ারম্যান।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দলের বনানীর কার্যালয় মিলনায়তনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৯০ সালের পর থেকে সব রাজনৈতিক শক্তিই আমাদের ধ্বংস করতে চেয়েছে এমন অভিযোগ করে জিএম কাদের বলেন, শত নির্যাতনের পরও আমরা সবসময় জনগণের পক্ষে থাকতে চেষ্টা করেছি। আমাদের অপবাদ দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। আপনারা খেয়াল করবেন, আমাদের ওপর কতটা জুলুম-নির্যাতন হয়েছে। আমাদের ভুলগুলো ছিল অনিচ্ছাকৃত। তারপরও অনিচ্ছাকৃত ভুল হলে…আমরা ক্ষমা চাচ্ছি। আমরা জনগণের পাশে ছিলাম, পাশেই থাকব।

২০২৪ সালের নির্বাচনে আমরা যেতে চাইনি দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন, আমাদের ব্ল্যাকমেইল করে, জোর করে নির্বাচনে নেওয়া হয়েছে। আমরা বলেছিলাম নির্বাচন সঠিক হবে না। নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে প্রতিদিনই আমরা বলেছি… নির্বাচন সঠিক হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *