প্রস্তাবিত জাতীয় বাজেটে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং পরিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারের নীতিগত অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
শুক্রবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া পোস্টে তিনি বাজেট বাস্তবায়নের মূলনীতি, ৩আর (3R) কৌশল, ১০টি অগ্রাধিকার খাত এবং অর্থনীতির গণতন্ত্রায়নের মাধ্যমে অর্জনযোগ্য তিন ধরনের ‘ডিভিডেন্ড’-এর বিস্তারিত তুলে ধরেন।
১। Value for Money, অর্থাৎ সীমিত সম্পদের সর্বোত্তম সদ্ব্যবহার
২। Return on Investment, অর্থাৎ জনগণের সম্পদ যেসকল প্রকল্পে বিনিয়োজিত হচ্ছে তার কার্যকর অর্থনৈতিক সুফল মূল্যায়ন
৩। Job Creation, অর্থাৎ সরকারের বিনিয়োগের সুনির্দিষ্টভাবে কর্মসংস্থান তৈরিতে ভূমিকা
৪। Environmental Consideration, অর্থাৎ প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষার দিকে সজাগ দৃষ্টি