Headline :
অভিনব বাজেট, কিন্তু বাস্তবায়ন কঠিন হবে — মালয়েশিয়া প্রবাসী খোকন জমাদার অভিনব বাজেট কিন্তু বাস্তবায়ন কঠিন হবে: ওবায়দুর রহমান মৃধা নতুন বাজেটে অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা তুলে ধরলেন মাহদী আমিন বেনাপোলে বাংলা টিভির সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর সন্ত্রাসী হামলা।  ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ভাসমান বিদ্যালয়ের জন্য ইউনেস্কোর পুরস্কার পেল সিধুলাই সংস্থা চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক নওগাঁর আত্রাই সামান্য বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন, দুর্ভোগে যাত্রীরা। তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৫ জন গ্রেফতার সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করাই আমার সাধনা” -বাসাইল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ কবির হোসেন

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর সন্ত্রাসী হামলা। 

Reporter Name / ২ Time View
Update Time : শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

বেনাপোল (শার্শা) প্রতিনিধি:

যশোরের বেনাপোলে প্রকাশ্যে সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর সন্ত্রাসী  হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। 

১১ জুন-২০২৬, বৃহস্পতি বার সকাল ১১ টার দিকে, শার্শা উপজেলার,বেনাপোল- কাগজপুকুর বাজার মোড়ে এ হামলার ঘটনা ঘটে।এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আরিফুল ইসলাম সেন্টু, সে বাংলা টিভির বেনাপোল প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। পরে তিনি শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে চিকিৎসা নেন। 

প্রত্যক্ষদর্শী ও সাংবাদিক সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম সেন্টু নিউজের কাজে বাসা থেকে বের হয়ে শার্শার দিকে যাচ্ছিলেন।পরে কাগজপুকুর বাজার মোড়ে পৌছালে একই গ্রামের সন্ত্রাসী হোসেন আলীর ছেলে ঝন্টুর নেতৃত্বে ৫/৭ জনের একটি দল তার মোটরসাইকেলের গতিরোধ করে রড দিয়ে এলোপাতাড়ি ভসবে মারতে থাকে। এক পর্যায়ে তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহত সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টু,  বলেন আমি প্রতিদিনের মতো নিউজের কাজে বাসা থেকে বের হয়ে শার্শার দিকে যাচ্ছিলাম। হঠাৎ  ঝন্টুর নেতৃত্বে একদল লোক কাগজপুকুর বাজার মোড়ে মোটরসাইকেলের গতিরোধ করে সন্ত্রাসী হামলা চালায়।

তিনি জানান,সকালে শার্শা থানায় তার সেজো ভাইয়ের তুচ্ছ একটা ঘটনা নিয়ে শালিসি ছিলো।সেখানে তার ও যাওয়ার কথা ছিলো বলে তিনি জানান।

ঘটনার পর শার্শা ও বেনাপোল সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের ওপর হামলা! মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সাংবাদিক নেতারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ আলী  জানান,এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে।আসামি আটকে চেষ্টা চলছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *