Headline :
শাপলা চত্বর গণহত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে হবে : মোঃ মাসুদ হোসেন গণতন্ত্রের বদলে আল্লাহর আইন প্রতিষ্ঠার দাবিতে ইসলামী সমাজের স্মারকলিপি প্রদান জগন্নাথপুরের সন্তান রুহুল কিস্ত চৌধুরী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর শুভ জন্মদিন ৬ মে বুধবার এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস্য হঠাৎ শ্রোতা বেড়েছে মাইকেল জ্যাকসনের! সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি দেশের স্বার্থবিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন চুক্তি বাতিলের দাবি- বাংলাদেশ গণমুক্তি পার্টি আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

শ্রীলঙ্কায় বড় জয় পেলো প্রেসিডেন্ট অনুরার জোট এনপিপি

Reporter Name / ১৫৬ Time View
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দেশটির নতুন বামপন্থি প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি)।

নিজস্ব প্রতিবেদক,

শুক্রবার (১৫ নভেম্বর) শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের সবশেষ হালানাগাদ ফলাফলে এই তথ্য জানা যায়। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দেশটির আগাম পার্লামেন্ট নির্বাচন হয়। পার্লামেন্টের আসনসংখ্যা ২২৫। এর মধ্যে ১৯৬ আসনে সরাসরি ভোট হয়। বাকি ২৯টি জাতীয়ভিত্তিক আসন। 

দেশটির নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকা ফলাফলের সবশেষ তথ্যানুযায়ী, ১৯৬ আসনের মধ্যে বামপন্থি এনপিপি ১৩৭টিতে জয় পেয়েছে। অর্থাৎ, তারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। প্রায় ৬২ শতাংশ ভোট পেয়েছে এনপিপি। 

অন্যদিকে, এনপিপি’র প্রধান প্রতিপক্ষ সমাগি জনা বালাবেগায়া (এসজেবি) ৩৫টি আসনে জয় পেয়েছে। 

স্থানীয় গণমাধ্যম বলছে, ২২৫ আসনের পার্লামেন্টে এনপিপি’র আসনসংখ্যা ১৫০ ছাড়িয়ে যেতে পারে।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হন অনুরা। কিন্তু তখন পার্লামেন্টে তার নির্বাচনী জোটের আসন ছিল মাত্র তিনটি। পার্লামেন্টে নিজ জোটের আসনসংখ্যা বাড়াতে আগাম নির্বাচন দেন অনুরা। আর সেখানেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল তার জোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *