Headline :
শাপলা চত্বর গণহত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে হবে : মোঃ মাসুদ হোসেন গণতন্ত্রের বদলে আল্লাহর আইন প্রতিষ্ঠার দাবিতে ইসলামী সমাজের স্মারকলিপি প্রদান জগন্নাথপুরের সন্তান রুহুল কিস্ত চৌধুরী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর শুভ জন্মদিন ৬ মে বুধবার এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস্য হঠাৎ শ্রোতা বেড়েছে মাইকেল জ্যাকসনের! সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি দেশের স্বার্থবিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন চুক্তি বাতিলের দাবি- বাংলাদেশ গণমুক্তি পার্টি আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের সঙ্গে সুসম্পর্কের প্রতিশ্রুতি ট্রাম্পের

Reporter Name / ১৮৮ Time View
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে, এর নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে, দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের ‘ভালো বন্ধু’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।

আন্তর্জাতিক ডেস্ক,

এনডিটিভি, ইকোনমিক টাইমস-সহ ভারতীয় একাধিক গণমাধ্যম শুক্রবার (১ নভেম্বর) এ খবর জানিয়েছে। 

এর আগে সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প লেখেন, 

আমি বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্বর সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি, যারা উচ্ছৃঙ্খল জনতা দ্বারা আক্রমণ ও লুটপাটের শিকার হয়েছেন। বাংলাদেশ এখন পুরোপুরি বিশৃঙ্খল।

ট্রাম্প এবারই প্রথম বাংলাদেশ ইস্যুতে কথা বললেন উল্লেখ করে ইকোনমিক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়, ‘বাংলাদেশে জুলাই-আগস্ট মাসে শত শত হিন্দু নিহত হয়েছে। ওই সময়ে ছাত্রদের আন্দোলন ব্যাপক বিক্ষোভে পরিণত হয়, যার ফলে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান।’ 

পোস্টে ট্রাম্প আরও লিখেছেন, ‘আমি থাকলে (ক্ষমতায়) কখনই এমন ঘটনা ঘটত না। সারা বিশ্বে ও যুক্তরাষ্ট্রে হিন্দুদের অবহেলা করেছেন কমলা ও জো বাইডেন। ইসরাইল থেকে শুরু করে ইউক্রেন এবং সেখানে থেকে আমাদের দক্ষিণ সীমান্ত পর্যন্ত ঘটনা একটি বিপর্যয়। কিন্তু আমরা যুক্তরাষ্ট্রকে আবারও শক্তিশালী করব এবং সেই শক্তি দিয়ে শান্তি ফিরিয়ে আনব!’ 

যুক্তরাষ্ট্রেও ধর্মীয় বিদ্বেষ থেকে হিন্দুদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা আপনাদের স্বাধীনতার জন্য লড়াই করব। আমার প্রশাসনের সময় আমরা ভারত ও আমার ভালো বন্ধু প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমাদের বৃহত্তর অংশীদারত্ব আরও জোরদার করব।’ 

পোস্টের শেষে, সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প বলেন, ‘আশা করি, আলোর এ উৎসব খারাপকে হটিয়ে শুভশক্তির বিজয় নিয়ে আসবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *