Headline :
বেনাপোলের হার্ডওয়্যার ব্যবসায়ী হযরত আলী ৩,০০০ পিছ, ইয়াবা ট্যাবলেট সহ ডিবি’র হাতে আটক নানাবাড়িতে বেড়াতে এসে লাশ হলো মুনতাহা যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কমিটিতে কে কোন পদ পেলেন জ্বালানি তেলের দাম বাড়ার সিদ্ধান্ত অগণতান্ত্রিক- মো. বাবুল হোসেন দেশে আরও বাড়ল পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত চাকরির নামে টাকা হাতানোর ফাঁদ, সতর্ক করল এনবিআর ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত এবার আসিফ-হাসনাতকে চ্যালেঞ্জ করলেন কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক শার্শার গোগা সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার 

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে বিজয়ীদের গেজেট প্রকাশ

Reporter Name / ৩৩ Time View
Update Time : শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১১ এপ্রিল) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

ইসি সচিব স্বাক্ষরিত গেজেটে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নম্বর-১৫৫)-এর অনুচ্ছেদ ৩৯ এর দফা (৪) অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন এতদ্বারা গত ৯ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত জাতীয় সংসদের ১৪৫ শেরপুর-৩ আসনের স্থগিত করা সাধারণ নির্বাচন এবং ৪১ বগুড়া-৬ শূন্য আসনের উপনির্বাচনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীগণের নাম, পিতার নাম, মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করছে।

গেজেট অনুযায়ী, ১৪৫ শেরপুর-৩ আসনে বিজয়ী হয়েছেন, মো. মাহমুদুল হক রুবেল, পিতা সেরাজল হক, মাতা মোছা. হেলেন আক্তার, ঠিকানা- সাং- হালগড়া, পো. হালগড়া-২১০০, থানা/উপজেলা-শ্রীবরদী, শেরপুর।

এছাড়া ৪১ বগুড়া-৬ আসনে বিজয়ী হয়েছেন মো. রেজাউল করিম বাদশা, পিতা মো. শাহ আলম, মাতা জাহানারা বেগম, ঠিকানা-বাসা/হোল্ডিং: ৩৯৭ বি, হাছনা জাহান স্কুল, শিববাটী, ডাকঘর-বগুড়া -৫৮০০, বগুড়া সদর, বগুড়া পৌরসভা, বগুড়া।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে জয়ী হয়ে আসনটি ছেড়ে দিলে শূন্য ঘোষণা করে নতুন করে নির্বাচন করে ইসি। এছাড়া শেরপুর-৩ আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় সে সময় ভোট স্থগিত করে ৯ এপ্রিল নতুন তফসিলে ভোট করে ইসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *