Headline :
শাপলা চত্বর গণহত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে হবে : মোঃ মাসুদ হোসেন গণতন্ত্রের বদলে আল্লাহর আইন প্রতিষ্ঠার দাবিতে ইসলামী সমাজের স্মারকলিপি প্রদান জগন্নাথপুরের সন্তান রুহুল কিস্ত চৌধুরী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর শুভ জন্মদিন ৬ মে বুধবার এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস্য হঠাৎ শ্রোতা বেড়েছে মাইকেল জ্যাকসনের! সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি দেশের স্বার্থবিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন চুক্তি বাতিলের দাবি- বাংলাদেশ গণমুক্তি পার্টি আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ঢাকা বিমানবন্দর থেকে শার্শা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোতা গ্রেফতার 

Reporter Name / ১৬০ Time View
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
Oplus_131072

জাকির হোসেন,বেনাপোল-শার্শা: 

যশোর জেলার শার্শা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতাকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে। আটকের পর তাকে যশোর শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শার্শা থানা পুলিশ সোমবার তোতাকে যশোর আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দেশ ত্যাগের চেষ্টায় তিনি ব্যর্থ হয়েছেন। কবির উদ্দিন তোতা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মৃত বদরউদ্দিনের ছেলে।

শার্শা থানার এসআই উজ্জল হোসেন জানান, সোমবার ভোরে তাকে ঢাকা বিমানবন্দর থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতা-চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তিনি আরও জানান, আওয়ামীলীগ সরকারের আমলে তিনি নানা ধরনের অপকর্মের সাথে জড়িত ছিলেন। ৫ আগস্টের পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। সর্বশেষ সোমবার ভোরে তাকে আটক করা হয়। গত বছরের ১২ সেপ্টেম্বরের একটি চাঁদাবাজি মামলায় তাকে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও অন্যান্য মামলায় তাকে শ্যোন এ্যারেস্টের আবেদনের পাঠানোর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *