Headline :
শাপলা চত্বর গণহত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে হবে : মোঃ মাসুদ হোসেন গণতন্ত্রের বদলে আল্লাহর আইন প্রতিষ্ঠার দাবিতে ইসলামী সমাজের স্মারকলিপি প্রদান জগন্নাথপুরের সন্তান রুহুল কিস্ত চৌধুরী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর শুভ জন্মদিন ৬ মে বুধবার এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস্য হঠাৎ শ্রোতা বেড়েছে মাইকেল জ্যাকসনের! সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি দেশের স্বার্থবিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন চুক্তি বাতিলের দাবি- বাংলাদেশ গণমুক্তি পার্টি আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ড. ইউনূসের সঙ্গে বৈঠক না করতে মোদিকে ভারতের চাকমা নেতাদের চিঠি

Reporter Name / ১৬৭ Time View
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক না করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে দেশটির আদিবাসী সম্প্রদায় চাকমার নেতারা।

চিঠিতে তারা বলেছেন, উপজাতি এবং সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে যেন তিনি ভারতের কূটনৈতিক সম্পর্ক কমিয়ে দেন।

এতে তারা দাবি করেছেন, বাংলাদেশে আদিবাসী সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে। এতে তিন উপজাতির মৃত্যু হয়েছে।

এই চিঠিতে মিজোরামের সাবেক মন্ত্রী ও জাতীয় পরিষদের কয়েকজন স্বাক্ষর করেছেন।

তারা দাবি করেছেন, ১৯৭৯ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাহাড়ি অঞ্চলে বাংলাদেশি বাঙালিদের বাসস্থানের ব্যবস্থা করেন। যেন সেখানে বাঙালি জনসংখ্যা বৃদ্ধি পায়। এই মুহূর্তে পাহাড়ে উপজাতি ও বাঙালির সংখ্যা প্রায় সমান সমান।

চিঠিতে তারা আরও দাবি করেছেন, পূর্বে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের জনসংখ্যার ৯৮ দশমিক ৫ শতাংশ অমুসলিম হলেও বেঙ্গল বাউন্ডারি কমিশন ১৯৪৭ সালে দেশভাগের সময় এই অঞ্চলকে পাকিস্তানের অন্তর্ভূক্ত করে। যা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের অংশ হয়।

সূত্র: ইয়েস পাঞ্জাব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *