Headline :
শাপলা চত্বর গণহত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে হবে : মোঃ মাসুদ হোসেন গণতন্ত্রের বদলে আল্লাহর আইন প্রতিষ্ঠার দাবিতে ইসলামী সমাজের স্মারকলিপি প্রদান জগন্নাথপুরের সন্তান রুহুল কিস্ত চৌধুরী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর শুভ জন্মদিন ৬ মে বুধবার এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস্য হঠাৎ শ্রোতা বেড়েছে মাইকেল জ্যাকসনের! সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি দেশের স্বার্থবিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন চুক্তি বাতিলের দাবি- বাংলাদেশ গণমুক্তি পার্টি আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

কুয়েতে ৭৪ দেশের হাফেজদের হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের আনাস

Reporter Name / ১৭৯ Time View
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

বাংলাদেশ আবারও বিশ্ব দরবারে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল! কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৪-এ ছিগারুল হুফফাজ গ্রুপ (৮-১২ বছর বয়স)-এ প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের কৃতী সন্তান হাফেজ আনাস মাহফুজ।

নিজস্ব প্রতিবেদক,

এ গৌরবময় অর্জনে কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন দেশের উদীয়মান ক্বারী আবু জর গিফারী। বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই সাফল্য অর্জন করেছেন তারা।

গত ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয় মঙ্গলবার (১৯ নভেম্বর), স্থানীয় সময় মাগরিবের পর। কুয়েতের ক্রাউন প্লাজায় আয়োজিত এই প্রতিযোগিতায় তিনটি গ্রুপে অংশ নিয়েছিলেন বাংলাদেশের প্রতিযোগীরা।

ছোট গ্রুপে (৮-১২ বছর) অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন হাফেজ আনাস মাহফুজ। কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন ক্বারী আবু জর গিফারী।
বড় গ্রুপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বিশ্বখ্যাত হাফেজ সালেহ আহমদ তাকরিম।


হাফেজ আনাস মাহফুজ রাজধানী ঢাকার মারকাযুল ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী। এর আগেও এ মাদরাসার ছাত্র মুয়াজ মাহমুদ এবং সালেহ আহমদ তাকরিম বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন। আনাসের গ্রামের বাড়ি গোপালগঞ্জে। তিনি ২০২৩ সালে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় (পিএইচপি কোরআনের আলোয়) তৃতীয় স্থান অর্জন করেছিলেন।

কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জনকারী ক্বারী আবু জর গিফারী বাংলাদেশের কেরাত চর্চায় নতুন অধ্যায় তৈরি করেছেন। তার পারফরম্যান্স বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচিতি আরও উজ্জ্বল করেছে।

মারকাযুল ফয়জিল কুরআনের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম বলেন, ‘এই কৃতিত্ব শুধু আমাদের প্রতিষ্ঠান নয়, পুরো বাংলাদেশের গর্ব। আল্লাহ যেন আনাস ও আবু জরকে যোগ্য আলেম ও দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। তাদের জন্য সবার দোয়া কামনা করছি। বাংলাদেশের এ অর্জন কোরআনের প্রতি দেশবাসীর ভালোবাসার প্রতিফলন। আল্লাহ তাদের আরও এগিয়ে নিয়ে যান আমিন ‘


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *