Headline :
শাপলা চত্বর গণহত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে হবে : মোঃ মাসুদ হোসেন গণতন্ত্রের বদলে আল্লাহর আইন প্রতিষ্ঠার দাবিতে ইসলামী সমাজের স্মারকলিপি প্রদান জগন্নাথপুরের সন্তান রুহুল কিস্ত চৌধুরী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর শুভ জন্মদিন ৬ মে বুধবার এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস্য হঠাৎ শ্রোতা বেড়েছে মাইকেল জ্যাকসনের! সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি দেশের স্বার্থবিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন চুক্তি বাতিলের দাবি- বাংলাদেশ গণমুক্তি পার্টি আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ওমরাহ পালনে নতুন নির্দেশনা সৌদি আরবের

Reporter Name / ২০৪ Time View
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

ওমরাহ পালনের নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। নির্দিষ্ট জায়গায় মাথা মুণ্ডনের নির্দেশ দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক,

নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে ওমরাহ পালনকারীদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে সৌদি আরব। এর মধ্যে তাওয়াফ ও সাঈ শেষ করার পর শুধু অনুমোদিত নাপিতের কাছেই চুল কাটানোর পরামর্শ দেয়া হয়েছে। এ নির্দেশনায় বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার ওপর।

নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত সেলুনগুলোতে স্বাস্থ্য সুরক্ষা বাড়াতে শেভিং রেজার পুনরায় ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, ওমরাহ পালনকারীদের পায়ের যত্ন নিতে আরামদায়ক জুতা পরিধান এবং দীর্ঘ সময় খালি পায়ে না হাঁটার পরামর্শ দেয়া হয়েছে। ক্লান্তি এলে পর্যাপ্ত বিশ্রাম নেয়া এবং ভারী খাবার এড়িয়ে চলার পাশাপাশি পর্যাপ্ত পানি পানের নির্দেশনাও দিয়েছে সৌদি সরকার।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে, যা মুসল্লিদের জন্য বিশেষ সুবিধা এনে দেবে। ওমরাহ যাত্রীরা স্থল, আকাশ ও সমুদ্রবন্দর ব্যবহার করে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং যেকোনো বিমানবন্দর থেকে নিজ দেশে ফিরতে পারবেন।

এছাড়া নারীদের জন্য বিশেষ সুবিধা হিসেবে পুরুষ অভিভাবক ছাড়াই ওমরাহ পালনের অনুমতি দিয়েছে দেশটির মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *