Headline :
শাপলা চত্বর গণহত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে হবে : মোঃ মাসুদ হোসেন গণতন্ত্রের বদলে আল্লাহর আইন প্রতিষ্ঠার দাবিতে ইসলামী সমাজের স্মারকলিপি প্রদান জগন্নাথপুরের সন্তান রুহুল কিস্ত চৌধুরী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর শুভ জন্মদিন ৬ মে বুধবার এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস্য হঠাৎ শ্রোতা বেড়েছে মাইকেল জ্যাকসনের! সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি দেশের স্বার্থবিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন চুক্তি বাতিলের দাবি- বাংলাদেশ গণমুক্তি পার্টি আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

আফগানিস্তানে বন্দুক হামলায় নিহত ১৬ শিয়া, দায় স্বীকার আইএসের

Reporter Name / ১৯০ Time View
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় প্রদেশ দায়কুন্দির রাজধানী নিলিতে বন্দুক হামলায় ১৪ জন শিয়া মুসলিম নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬ জন। আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের আফগানিস্তান শাখা ইসলামিক স্টেট-খোরাসান (আইএস-কে) ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঘটেছে এ ঘটনা। হামলার কিছু সময় পর আইএসের মিডিয়া উইং আমাকে প্রকাশিত এক বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, “খিলাফত কায়েমে প্রতিজ্ঞবদ্ধ সৈনিকদের হামলায় কেন্দ্রীয় আফগানিস্তানে ১৪ জন শিয়া নিহত হয়েছে।”

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারের প্রশাসনও হামলার সত্যতা নিশ্চিত করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কায়ানি এএফপিকে বলেন, “দায়কুন্দিতে কয়েক জন বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। কারা এই হামলা ঘটিয়েছে— তা এখনও জানা যায়নি।”

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিয়া মুসলিমদের পবিত্র ধর্মীয় সম্মেলন আরবাইনে যোগ দিতে ইরাকের কারবালায় গিয়েছিল দায়কুন্দিতে বসবাসরত শিয়াদের একটি দল। সেই দলটির ফিরে এসেছে গতকাল। যারা হতাহত হয়েছেন, তাদের সবাই কারবালা থেকে ফিরে আসা সেই দলের সদস্যদের পরিবার-পরিজন। কারবালা থেকে আগত স্বজনদের গ্রহণ করতেই তারা সেখানে উপস্থিত হয়েছিলেন। 

এ সময় একদল বন্দুকধারী মোটরসাইকেলে চেপে সেখানে আসেন এবং এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পুরো ঘটনাটি ঘটেছে খুব অল্প সময়ের মধ্যে।দায়কুন্দি প্রাদেশিক পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার পর রাজধানী কাবুল থেকে তাদেরকে প্রদেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আইএসকে এবং তালেবান গোষ্ঠীর পারস্পরিক সম্পর্ক চরম বৈরী। ২০২১ সালের আগস্টে কাবুল দখলের পর থেকে আফগানিস্তানে তৎপরতা বেড়েছে আইএসকে। এই গোষ্ঠীটিকে দমনে কয়েকটি অভিযানও পরিচালনা করেছে তালেবান, কিন্তু সেসব অভিযান সফল হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *