Headline :
শাপলা চত্বর গণহত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে হবে : মোঃ মাসুদ হোসেন গণতন্ত্রের বদলে আল্লাহর আইন প্রতিষ্ঠার দাবিতে ইসলামী সমাজের স্মারকলিপি প্রদান জগন্নাথপুরের সন্তান রুহুল কিস্ত চৌধুরী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর শুভ জন্মদিন ৬ মে বুধবার এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস্য হঠাৎ শ্রোতা বেড়েছে মাইকেল জ্যাকসনের! সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি দেশের স্বার্থবিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন চুক্তি বাতিলের দাবি- বাংলাদেশ গণমুক্তি পার্টি আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অ্যাটর্নি জেনারেল হিসেবে ট্রাম্পের নতুন পছন্দ পাম বন্ডি

Reporter Name / ১৫৪ Time View
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

বিতর্কের মুখে ম্যাট গেটজ সরে যাওয়ার পর পাম বন্ডিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনয়ন দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজস্ব প্রতিবেদক,

শুক্রবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নেয়ার কথা জানান ট্রাম্প। বন্ডি ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশের তৃতীয় সর্বাধিক জনবহুল অঙ্গরাজ্যটির শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। 

এর আগে, বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেলের পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন ম্যাট গেটজ। সিনেটে নিজ দলের বিরোধিতার মুখে তিনি এই সিদ্ধান্ত নেন। 

এক্স (সাবেক টুইটার) বার্তায় ম্যাট জানান, ট্রাম্প প্রশাসনের ‘বিভ্রান্তি’ এড়াতে চান তিনি। 

উল্লেখ্য, ‘আমেরিকা ফার্স্ট’ পলিসি ইনস্টিটিউটের নেতৃত্বে সাহায্য করেছেন পাম বন্ডি। সহায়তা করেন আসন্ন ট্রাম্প প্রশাসনের জন্য নীতি গঠনে সহায়তা করার জন্যও। 

সংশ্লিষ্টরা বলছেন, গেটজের তুলনায় সিনেটরদের কাছ থেকে বন্ডি সম্ভবত কম বিরোধিতার মুখোমুখি হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *