Headline :
সাত শতক জমি দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র দখলের চেষ্টার অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন পুশ-ইনের মতো অমানবিক আচরণের নজির পৃথিবীতে বিরল : মজিবুর রহমান মঞ্জু দোয়া চাইলেন দীপা খন্দকার, কী হয়েছে অভিনেত্রীর? রোমানিয়ায় এক বছরে কাজের ভিসা পেয়েছেন ৮৩১৯ বাংলাদেশি হরমুজে অবরোধ ভাঙল ইরানের একাধিক ট্যাঙ্কার, তেল রপ্তানি শুরু পুশইন ভারতের বাংলাদেশবিদ্বেষী আগ্রাসী চরিত্রের বহিঃপ্রকাশ : মালয়েশিয়া প্রবাসী খোকন জমাদার চোর পলাশকে ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক ট্রাম্পকে পুতিনের ফোন, আলোচনায় ইরান চুক্তি দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে কার্যকর পদক্ষেপের আহ্বান কর্নেল অলির

সাত শতক জমি দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র দখলের চেষ্টার অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

Reporter Name / ১ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

রংপুরের একটি জমি সংক্রান্ত বিরোধের অনিয়মের অভিযোগ তুলে ধরেছেন অবসরপ্রাপ্ত অডিট অ্যান্ড অ্যাকাউন্টস কর্মকর্তা মো. আফছার আলী মণ্ডল।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, রংপুর মহানগরীর তাজহাট এলাকার খোদ তামপার্ট (সরদারপাড়া) মৌজায় ১৯৯৭ সালে ক্রয় করা তার সাত শতক জমি দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র দখলের চেষ্টা করে আসছে।

লিখিত বক্তব্যে আফছার আলী মণ্ডল বলেন, জমির পাশের কয়েকজন ব্যক্তি বিভিন্ন সময়ে অবৈধভাবে রাস্তা নির্মাণ, সীমানা প্রাচীর ভাঙচুর এবং জমিতে প্রবেশাধিকারে বাধা সৃষ্টি করেছেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন ও আদালতে একাধিকবার অভিযোগ ও মামলা করলেও কার্যকর প্রতিকার পাননি বলে অভিযোগ করেন তিনি।

তিনি জানান, ২০২৫ সালের মে মাসে জমির সীমানা নির্ধারণ ও নির্মাণকাজ শুরু করলে স্থানীয় কিছু ব্যক্তি বাধা দেন। পরে সেনাবাহিনীর একটি অস্থায়ী ক্যাম্পের হস্তক্ষেপে কাজ শুরু হলেও কয়েকদিনের মধ্যে নির্মিত অংশ পুনরায় ভাঙচুর করা হয়। এ ঘটনায় তাজহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আফছার আলী মণ্ডল আরও অভিযোগ করেন, জমি-সংক্রান্ত একটি দেওয়ানি মামলার জেরা পর্বে প্রয়োজনীয় নথি উপস্থাপন করা হয়নি ।

এছাড়া ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি সরকারের সংশ্লিষ্ট দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে জমি উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং বিচারিক প্রক্রিয়ায় নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

তবে অভিযুক্ত ব্যক্তি ও সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *