Headline :
শাপলা চত্বর গণহত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে হবে : মোঃ মাসুদ হোসেন গণতন্ত্রের বদলে আল্লাহর আইন প্রতিষ্ঠার দাবিতে ইসলামী সমাজের স্মারকলিপি প্রদান জগন্নাথপুরের সন্তান রুহুল কিস্ত চৌধুরী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর শুভ জন্মদিন ৬ মে বুধবার এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস্য হঠাৎ শ্রোতা বেড়েছে মাইকেল জ্যাকসনের! সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি দেশের স্বার্থবিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন চুক্তি বাতিলের দাবি- বাংলাদেশ গণমুক্তি পার্টি আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

রেডিও-পেজার বিস্ফোরণের পর লেবাননে ইসরায়েলের বিমান হামলা

Reporter Name / ১৯০ Time View
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধাদের লক্ষ্য করে তারবিহীন যোগাযোগের যন্ত্র পেজার ও রেডিও বিস্ফোরণের পর দেশটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। পেজার-রেডিও বিস্ফোরণের পর বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলে ওই বিমান হামলা হয়েছে। ইসরায়েলি বাহিনীর টানা এই হামলা ও বিস্ফোরণের ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে বড় ধরনের যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে।

হিজবুল্লাহর যোগাযোগের যন্ত্রে বিস্ফোরক বসিয়ে ইসরায়েলের সমন্বিত হামলায় দু’দিনে লেবাননে অন্তত ৩৭ জন নিহত ও আরও তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। যোগাযোগের যন্ত্রে ইসরায়েলের হামলার পর লেবাননজুড়ে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছে। দেশটির অনেক নাগরিক এখন বিস্ফোরণের আশঙ্কায় তাদের মোবাইল ফোন থেকেও দূরে থাকছেন।

রাজধানী বৈরুতের কাছের এক রাস্তায় মোস্তফা সিবাল নামের এক ব্যক্তি রয়টার্স বলেন, ‘‘এটা আর ছোট বিষয় নয়, এটা এক যুদ্ধ। এখন তাদের ফোন সুরক্ষিত করবেন কে? গতকালের বিস্ফোরণ সম্পর্কে শোনার পর আমি মোটরসাইকেলে আমার ফোন রেখে চলে আসি।’’

ইসরায়েল বলেছে, তাদের সামরিক বাহিনীর যুদ্ধ বিমান থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে রাতভর হামলা করা হয়েছে। এদিকে, হিজবুল্লাহ নিয়ন্ত্রিত আল-মানার টেলিভিশনকে লেবাননের একটি নিরাপত্তা সূত্র বলেছে, বৃহস্পতিবার দুপুরের পর থেকে আবারও সীমান্ত এলাকার কাছে বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

বুধবার লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর যোদ্ধাদের অভ্যন্তরীণ যোগাযোগের যন্ত্র রেডিওতে বিস্ফোরণ ঘটে। দেশজুড়ে পাঁচ হাজারের বেশি রেডিওতে বিস্ফোরণের এই ঘটনায় অন্তত ২৫ জন নিহত ও আরও ৬০৮ জন আহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *