Headline :
শাপলা চত্বর গণহত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে হবে : মোঃ মাসুদ হোসেন গণতন্ত্রের বদলে আল্লাহর আইন প্রতিষ্ঠার দাবিতে ইসলামী সমাজের স্মারকলিপি প্রদান জগন্নাথপুরের সন্তান রুহুল কিস্ত চৌধুরী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর শুভ জন্মদিন ৬ মে বুধবার এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস্য হঠাৎ শ্রোতা বেড়েছে মাইকেল জ্যাকসনের! সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি দেশের স্বার্থবিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন চুক্তি বাতিলের দাবি- বাংলাদেশ গণমুক্তি পার্টি আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ভোটের আগের দিন পাকিস্তানে পরপর বিস্ফোরণে নিহত ২৬ 

Reporter Name / ১৭৫ Time View
Update Time : মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

সাধারণ নির্বাচনের আগের দিন পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশে পরপর জোড়া বিস্ফোরণে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। বুধবারের এই বিস্ফোরণে আরও তিন ডজনের বেশি মানুষ আহত হয়েছেন বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

বালুচিস্তানের পুলিশ বলেছে, বুধবার সকালের দিকে প্রদেশের পিশিন এলাকার স্বতন্ত্র প্রার্থী আসফান্দায়ার কাকারের নির্বাচনী কার্যালয়ের বাইরে প্রথম বিস্ফোরণ ঘটেছে। পিশিনের ডেপুটি কমিশনার জুম্মা দাদ খান বলেছেন, এই বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন নিহত ও আরও ৩০ জন আহত হয়েছেন।

প্রথম বিস্ফোরণের পরপরই কিলা সাইফুল্লাহ জেলায় দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিলা সাইফুল্লাহর ডেপুটি কমিশনার ইয়াসির বাজাই দেশটির সংবাদমাধ্যম ডনকে বলেন, দ্বিতীয় বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছেন। দেশটির রাজনৈতিক দল জেইউআই-এফের নির্বাচনী কার্যালয়ের সামনে এই বিস্ফোরণ ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *