Headline :
শাপলা চত্বর গণহত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে হবে : মোঃ মাসুদ হোসেন গণতন্ত্রের বদলে আল্লাহর আইন প্রতিষ্ঠার দাবিতে ইসলামী সমাজের স্মারকলিপি প্রদান জগন্নাথপুরের সন্তান রুহুল কিস্ত চৌধুরী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর শুভ জন্মদিন ৬ মে বুধবার এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস্য হঠাৎ শ্রোতা বেড়েছে মাইকেল জ্যাকসনের! সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি দেশের স্বার্থবিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন চুক্তি বাতিলের দাবি- বাংলাদেশ গণমুক্তি পার্টি আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বেনাপোলে হত্যার শিকার নিহত যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name / ১৮৮ Time View
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

জাকির হোসেন,বেনাপোল-শার্শা:

যশোরের শার্শা সীমান্তের বালুন্ডা গ্রামে হত্যার শিকার জামাল হোসেন নামে এক যুবকের রক্তাত্ব মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দূর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ ফেলে পালিয়ে যায়। সে একজন মাদক ব্যবসায়ী বলে এলাকায় পরিচিতি রয়েছে।

সোমবার (৩১ মার্চ) দুপুরে  পুলিশ তার মরদেহ  ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল রোববার রাত ১১ টার দিকে 

উপজেলার গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামের একটি ইট  ভাটার পাশ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জামাল হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া কাদপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার বালুন্ডা -সেতাই সড়কের গোগা ইউনিয়নের ইছাপুর সড়কে একটি ইট ভাটার পাশে  মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে  পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। এসময় মরদেহের পাশ থেকে একটি মটরসাইকেল ২ জোড়া স্যান্ডেল ও ৪/৫ টি মেহগনি গাছের চলা কাঠ পড়ে ছিলো। নিহতের মুখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানান, নিহত জামাল ও তার সহযোগী জাহিদ মাদক চোরাচালানের সাথে জড়িত ছিলো বলে জানা যায়।  তারা মাদকদ্রব্য বহন করে শার্শা ও বেনাপোল পোর্ট থানার বিভিন্ন মাদককারবারীর নিকট পৌঁছে দেওয়ার কাজ করতো।  এদিন জাহিদও তার সাথে ছিল।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, নিহতের সাথে থাকা জাহিদকে আটক করা হয়েছে । তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *