Headline :
যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন : ডোনাল্ড ট্রাম্প বেনাপোলে ধান্যখোলা এলাকায় বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক-২ বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে সবুর-সভাপতি-ও বনি-সাধারণ সম্পাদক হিসাবে বিজয়ী হয়েছে। যুদ্ধে মার্কিনিদের সহায়তা করেছে আমিরাত, অভিযোগ ইরানের বেনাপোল পুটখালী সীমান্ত এলাকা থেকে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক-১ যশোরে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক লায়ন মোঃ গনি মিয়া বাবুল-এর কবিতা মা সুবিধাবঞ্চিত শিশুদের পাশে মানবিক উদ্যোগ স্বপ্নজয়ী পাঠশালায় প্রবাসী তরুণের উপহার ‎শিল্পের আলোয় মানবিকতার দীপ্ত প্রতিচ্ছবি ‘রাঙা সকাল’-এ চিত্রশিল্পী মিলন বিশ্বাস জনস্বার্থ রক্ষা জাতীয় কমিটি নামে সংগঠনের নাম অবৈধভাবে ব্যবহার করায় প্রতিবাদ

বেনাপোলে ধান্যখোলা এলাকায় বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক-২

Reporter Name / ১১ Time View
Update Time : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
Oplus_131072

জাকির হোসেন, বেনাপোল-শার্শা:

যশোরের বেনাপোল পোর্টথানাধীন ধান্যাখোলা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৪৯ বিজিবি ও র‍্যাব-৬ সিপিসি-৩। 

 আটক আসামি হলেন বেনাপোল পোর্টথানার পোড়াবাড়ি গ্রামের মৃত শফিকুলের ছেলে , মিনহাজুল (৪৮) ও হায়দার আলীর ছেলে ইমরান (৩৪) উভয় থানা বেনাপোল যশোর। র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। 

 বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) রাত সাড়ে তিনটার সময় র‌্যাব-৬, সিপিসি- ৩, যশোর ও ৪৯ বিজিবি এর যৌথ অভিযান দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন ধান্যখোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২১৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স, কোম্পানি কমান্ডার, সিপিসি-৩, যশোর জানান, র‍্যাব দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে। উদ্ধারকৃত ২১৭ বোতল ফেন্সিডিল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামিদ্বয়কে জব্দকৃত আলামতসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব-৬ সিপিস-৩ কর্মকর্তা।                  


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *