Headline :
শাপলা চত্বর গণহত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে হবে : মোঃ মাসুদ হোসেন গণতন্ত্রের বদলে আল্লাহর আইন প্রতিষ্ঠার দাবিতে ইসলামী সমাজের স্মারকলিপি প্রদান জগন্নাথপুরের সন্তান রুহুল কিস্ত চৌধুরী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর শুভ জন্মদিন ৬ মে বুধবার এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস্য হঠাৎ শ্রোতা বেড়েছে মাইকেল জ্যাকসনের! সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি দেশের স্বার্থবিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন চুক্তি বাতিলের দাবি- বাংলাদেশ গণমুক্তি পার্টি আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩০ ফিলিস্তিনি নিহত

Reporter Name / ১৮৯ Time View
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক,

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৮৩৫ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৯৯ জন। তিনটি স্থানে হামলায় চালিয়েছে ইসরায়েল। এতে এ হতাহতের ঘটনা ঘটেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে চলা এ হামলায় গাজায় মোট ৪৪ হাজার ৮৩৫ জন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও অন্তত এক লাখ ছয় হাজার ৩৫৬ জন। এছাড়া অনেকে পাথরের নিচে আটকে রয়েছেন, ফলে তাদের উদ্ধার করা সম্ভব নয়।

এদিকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে জাতিসংঘে প্রস্তাব পাস হয়েছে। জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মানসুর এই প্রস্তাব পাসের পর এক বক্তব্যে বলেন, ‘গাজা এখন মানবতার জন্য এক যন্ত্রণার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।’ তিনি বলেন, গাজায় লাখ লাখ মানুষের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং সেখানে এখন মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে।

স্লোভেনিয়ার জাতিসংঘে নিযুক্ত প্রতিনিধি বলেন, ‘গাজা আর নেই, তা ধ্বংস হয়ে গেছে।’ তিনি আরও বলেন, এই পরিস্থিতি মানবতার জন্য একটি বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে।

এ ছাড়া, আলজেরিয়ার ডেপুটি অ্যাম্বাসেডর মন্তব্য করেন, ‘ফিলিস্তিনের দুর্দশা নিয়ে চুপ করে থাকার জন্য বিশ্বকে বড় মূল্য দিতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *