Headline :
শাপলা চত্বর গণহত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে হবে : মোঃ মাসুদ হোসেন গণতন্ত্রের বদলে আল্লাহর আইন প্রতিষ্ঠার দাবিতে ইসলামী সমাজের স্মারকলিপি প্রদান জগন্নাথপুরের সন্তান রুহুল কিস্ত চৌধুরী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর শুভ জন্মদিন ৬ মে বুধবার এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস্য হঠাৎ শ্রোতা বেড়েছে মাইকেল জ্যাকসনের! সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি দেশের স্বার্থবিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন চুক্তি বাতিলের দাবি- বাংলাদেশ গণমুক্তি পার্টি আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

রেকর্ড উচ্চতায় ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

Reporter Name / ১৭৬ Time View
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

নতুন রেকর্ড তৈরি করেছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সর্বশেষ হিসেব অনুযায়ী, বর্তমানে দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) কাছে ৬৮ হাজার ৯২৪ কোটি ডলারের সমপরিমাণ বৈদিশক মুদ্রার মজুত রয়েছে।

গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আরবিআই। বিবৃতিতে বলা হয়েছে, গত ৬ সেপ্টেম্বর পর্যন্ত যত বিদেশি মুদ্রা জমা পড়েছে, তার ভিত্তিতে করা হয়েছে এই হিসাব। আরও বলা হয়েছে, এর আগে কখনও ভারতের বিদেশি মুদ্রার রিজার্ভ এমন উচ্চতায় পৌঁছায়নি।

আরবিআইয়ের তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে ৫৩০ কোটি ডলারের সমপরিমাণ ডলার। তার আগের টানা তিন সপ্তাহে জমা হয়েছে মোট ১ হাজার ৩৯০ কোটি ডলার।

ডলারের মজুত রেডর্ক পর্যায়ে পৌঁছানোর প্রভাব পড়েছে ভারতের মুদ্রা রুপির ওপরেও। আরবিআইয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৫ জুনের পর থেকে প্রতি সপ্তাহে ডলারের বিপরীতে রুপির মান বাড়ছে শতকরা দশমিক ১ শতাংশ করে। এই মুহূর্তে ভারতে প্রতি এক ডলারের বিনিময়ে পাওয়া যাচ্ছে ৮৩ দশমিক ৮৮ রুপি।

সূত্র : রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *