Headline :
শাপলা চত্বর গণহত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে হবে : মোঃ মাসুদ হোসেন গণতন্ত্রের বদলে আল্লাহর আইন প্রতিষ্ঠার দাবিতে ইসলামী সমাজের স্মারকলিপি প্রদান জগন্নাথপুরের সন্তান রুহুল কিস্ত চৌধুরী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর শুভ জন্মদিন ৬ মে বুধবার এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস্য হঠাৎ শ্রোতা বেড়েছে মাইকেল জ্যাকসনের! সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি দেশের স্বার্থবিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন চুক্তি বাতিলের দাবি- বাংলাদেশ গণমুক্তি পার্টি আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নামাজ শেষে মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন হাফেজ সাজ্জাদ

Reporter Name / ১৮৩ Time View
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় মসজিদে আসর নামাজ আদায় করে মিছিলে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হন হাফেজ সাজ্জাদ হোসেন সাব্বির (১৯)। তিনি চাঁদপুরের শহরের রঘুনাথপুর গ্রামের রাজা বাড়ির মো. জসিম উদ্দিন রাজার ছেলে।

ছেলেকে হারিয়ে শোকে কাতর মা শাহনাজ বেগম বলেন, পুলিশ যেন পরিবারের একজনকে না, বরং সবাইকে গুলি করে হত্যা করেছে। কারণ, ছেলেকে হারিয়ে আমাদের পরিবার এখন জিন্দালাশ।

সম্প্রতি শহীদ সাব্বিরের বাড়িতে গিয়ে দেখা গেছে, পুরো বাড়িতেই নীরবতা। ছেলে কোরআনে হাফেজ হওয়ার কারণে পরিবারটি ধার্মিক। প্রথমে ছেলে শহীদ হওয়ার বর্ণনা দিতে রাজি হননি সাব্বিরের মা। অনেক অনুরোধের পরে ছেলের ছোট থেকে বড় হওয়ার স্বপ্নের কথা জানান তিনি।

স্বজনদের সঙ্গে আলাপ করে জানা গেছে, শহীদ হফেজ সাব্বিরের বাবা মো. জসিম উদ্দিন রাজা পেশায় একজন রাজমিস্ত্রি। নিজ এলাকায় বিভিন্ন স্থানে কাজ করে সংসারের খরচ বহন করেন। মা শাহনাজ বেগম গৃহিণী। সাব্বির বড়। তার ছোট ভাই ৮ বছর বয়সী সাফায়েত হোসেন (সামি) স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *