Headline :
শাপলা চত্বর গণহত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে হবে : মোঃ মাসুদ হোসেন গণতন্ত্রের বদলে আল্লাহর আইন প্রতিষ্ঠার দাবিতে ইসলামী সমাজের স্মারকলিপি প্রদান জগন্নাথপুরের সন্তান রুহুল কিস্ত চৌধুরী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর শুভ জন্মদিন ৬ মে বুধবার এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস্য হঠাৎ শ্রোতা বেড়েছে মাইকেল জ্যাকসনের! সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি দেশের স্বার্থবিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন চুক্তি বাতিলের দাবি- বাংলাদেশ গণমুক্তি পার্টি আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

দেশবাসীকে ধন্যবাদ জানালেন খালেদা জিয়া

Reporter Name / ১৬২ Time View
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

মঙ্গলবার (৬ মে) দুপুরে রাজধানীর গুলশানের বাসা ফিরোজায় পৌঁছার পর দেশবাসীকে ধন্যবাদ জানান তিনি।


বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান, চিকিৎসা পরবর্তী অবস্থায় অনেকটাই সুস্থ আছেন খালেদা জিয়া। দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।


আরও পড়ুন: দেশে ফিরলেন খালেদা জিয়া, অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ঢল


ডা. জাহিদ বলেন, ‘শারীরিক এবং মানসিকভাবে অনেকটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ম্যাডাম (খালেদা জিয়া)। যদিও শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ জার্নি শেষে অসংখ্য মানুষের উচ্ছ্বাস কিছুটা কষ্টকর, কিন্তু জনগণের নেত্রী জনগণের পাশে থাকাকে পছন্দ করেছেন।’


তিনি আরও বলেন, ‘জোবাইদা রহমান ফিরেছেন, তারেক রহমানও ফিরবেন। সেদিন খুব বেশি দূরে নয়। কিছুদিন পর জোবাইদা রহমান আবারও লন্ডনে যাবেন এবং খুব সহসাই তারেক রহমানসহ দেশে ফিরে আসবেন।’

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।


বিমানবন্দর থেকে বেলা ১১টা ২৫ মিনিটে ফিরোজার উদ্দেশে রওয়ানা দেন বিএনপি নেত্রী। এ সময় তাকে শুভেচ্ছা জানাতে নেতাকর্মীদের ঢল নামে। বিমানবন্দর থেকে দুপুর ১টা ২৫ মিনিটে বাসায় পৌঁছান তিনি।


এর আগে লন্ডন সময় সোমবার (৫ মে) দুপুরে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে আসেন হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে। ১৭ বছর ধরে প্রবাসে অবস্থান করা বড় ছেলে তারেক রহমানের জন্য মা এবং স্ত্রী জোবাইদা রহমানকে বিদায় দেয়া ছিল আবেগের।

লন্ডনে উন্নত চিকিৎসা ও পরিবারের সান্নিধ্যে ৪ মাস কাটিয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া। দুই পুত্রবধূ ছাড়াও মেডিকেল বোর্ডের সদস্য, যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদও দেশে ফিরেছেন।

১৪ মিনিট আগে

বাংলাদেশ

তৌহিদ-ইসহাক দার ফোনালাপ / উত্তেজনা বাড়ে, এমন কিছু না করতে পাকিস্তানকে অনুরোধ

১৯ মিনিট আগে

বাংলাদেশ

আসামি ধরতে গিয়ে পুলিশের ৭ সদস্য হামলার শিকার, একজন হাসপাতালে

২৩ মিনিট আগে

বাংলাদেশ

মাদারীপুরে শতবর্ষী বটগাছ কাটার বিষয়ে যা জানা গেল

শিক্ষা

বাকৃবির গবেষণা / ‘৩এফ৪ডি’ সেচ পদ্ধতিতে চালে আর্সেনিক কমবে সর্বোচ্চ ৪০ শতাংশ

আরও সাম্প্রতিক সময়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *