Headline :
শাপলা চত্বর গণহত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে হবে : মোঃ মাসুদ হোসেন গণতন্ত্রের বদলে আল্লাহর আইন প্রতিষ্ঠার দাবিতে ইসলামী সমাজের স্মারকলিপি প্রদান জগন্নাথপুরের সন্তান রুহুল কিস্ত চৌধুরী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর শুভ জন্মদিন ৬ মে বুধবার এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস্য হঠাৎ শ্রোতা বেড়েছে মাইকেল জ্যাকসনের! সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি দেশের স্বার্থবিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন চুক্তি বাতিলের দাবি- বাংলাদেশ গণমুক্তি পার্টি আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ড. ইউনূসকে আলিঙ্গন করে হাসিমুখে ছবি তুললেন পিটার হাস

Reporter Name / ১৫১ Time View
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েই সবার মধ্যমণি হয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে ৭৯তম অধিবেশনে যোগ দিয়ে অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিরল বৈঠকও করেছেন ড. ইউনূস। বৈঠকে বাংলাদেশ সরকারের প্রতি মার্কিন সরকারের পূর্ণ সমর্থনের কথা জানান বাইডেন। 

এদিন ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডারস স্টেজ’ অনুষ্ঠানেও স্বৈরাচারের বিরুদ্ধে কীভাবে ছাত্র-জনতা সাহস নিয়ে বুক পেতে দাঁড়িয়েছে, সেই ঘটনা পুরো বিশ্বের কাছে তুলে ধরেছেন। নিউইয়র্কে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। 

এছাড়া একইদিন নিউইয়র্কের ম্যানহাটনে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ আয়োজিত সংবর্ধনা সভায় অংশ নেন ড. ইউনূস। এসময় মঞ্চে তার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি, বিশেষ সহকারী মাহফুজ আলমকে সঙ্গে নিয়ে বক্তব্য দিতে দেখা যায়। মঞ্চে দেখা গেছে বাংলাদেশের আলোচিত আলোকচিত্রশিল্পী, সাংবাদিক ও সমাজকর্মী শহিদুল আলমকেও।

সংবর্ধনা সভায় দেওয়া বক্তব্যে স্বৈরাচার সরকারের সময়ের ভয়াবহতাও তুলে ধরেন ড. ইউনূস। সভা শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে যায় উপস্থিত সুধী এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। এসময় লাইন ধরে তার সঙ্গে ছবি তুলতে দেখা যায় অনেককে। যার মধ্যে অন্যতম ছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত করমর্দন করে ড. ইউনূসকে আলিঙ্গন করে হাসিমুখে ছবি তুলছেন। এসময় দুজনকে হাস্যজ্জ্ব্যোল ছবি তুলতেও দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *