Headline :
শাপলা চত্বর গণহত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে হবে : মোঃ মাসুদ হোসেন গণতন্ত্রের বদলে আল্লাহর আইন প্রতিষ্ঠার দাবিতে ইসলামী সমাজের স্মারকলিপি প্রদান জগন্নাথপুরের সন্তান রুহুল কিস্ত চৌধুরী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর শুভ জন্মদিন ৬ মে বুধবার এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস্য হঠাৎ শ্রোতা বেড়েছে মাইকেল জ্যাকসনের! সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি দেশের স্বার্থবিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন চুক্তি বাতিলের দাবি- বাংলাদেশ গণমুক্তি পার্টি আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করার বিষয়ে যা বললেন ড. ইউনূস

Reporter Name / ১৮১ Time View
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

ডেমোক্র্যাটদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হলেও ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে পারবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

নিজস্ব প্রতিবেদক,

সম্প্রতি দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে সরকারের পররাষ্ট্রনীতি বিষয়ক এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

প্রধান উপদেষ্টা জানান, তিনি ডেমোক্র্যাটদের সঙ্গে ঘনিষ্ঠ হলেও তার সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে পারবে। তিনি ব্যাখ্যা করে বলেন, তাকে যখন মার্কিন কংগ্রেশনাল গোল্ড মেডেল দেয়া হয়, তখন উভয়দল এ বিষয়ে একমত প্রকাশ করেছিল।

কাজেই আমাকে যদি কেউ অপছন্দ করতো, তাহলে তখনই তারা বলতো।

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি যেভাবে তুলে ধরা হচ্ছে সে প্রসঙ্গে ড. ইউনূস জানান, তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাপকালেও বিষয়টি তুলে ধরেছেন।

তিনি বলেন, ‘আমি তাকে বলেছি এটা (সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ) সবটাই মিথ্যা কথা, প্রোপাগান্ডা। এটা দেখতে হলে ভারতীয় সাংবাদিকদের এখানে পাঠান। এটা তো উন্মুক্ত জায়গা, সাংবাদিকরা এসে দেখুক, কোথায় যেতে চায় যাক। বাধা দেবে না কেউ। তারপর ভারতীয় সাংবাদিকরা আসতে শুরু করলো, কিন্তু ন্যারেটিভ পরিবর্তন হলো না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *