Headline :
শাপলা চত্বর গণহত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে হবে : মোঃ মাসুদ হোসেন গণতন্ত্রের বদলে আল্লাহর আইন প্রতিষ্ঠার দাবিতে ইসলামী সমাজের স্মারকলিপি প্রদান জগন্নাথপুরের সন্তান রুহুল কিস্ত চৌধুরী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর শুভ জন্মদিন ৬ মে বুধবার এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস্য হঠাৎ শ্রোতা বেড়েছে মাইকেল জ্যাকসনের! সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি দেশের স্বার্থবিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন চুক্তি বাতিলের দাবি- বাংলাদেশ গণমুক্তি পার্টি আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ড. ইউনূসের যুক্তরাজ্য সফরে ৫ সফলতা

Reporter Name / ২৮৯ Time View
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

চার দিনের যুক্তরাজ্য সফর শেষে শনিবার (১৪ জুন) দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৩ জুন) যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে (বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের) একটি ফ্লাইটে লন্ডন ত্যাগ করেছেন তিনি।

এদিকে ড. ইউনূসের যুক্তরাজ্য সফরে ৫ সফলতা কথা উল্লেখ করে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। স্ট্যাটাসে তিনি প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে গুরুত্বপূর্ণ কয়েকটি অর্জনের কথা তুলে ধরেন।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ বিষয়ে কথা বলেন।

যুক্তরাজ্য সফরের অর্জনসমূহ :

১. রাজা চার্লসের কাছ থেকে একটি মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ এবং ব্রিটিশ রাজপরিবারের প্রধানের সঙ্গে ৩০ মিনিটের একান্ত বৈঠক অনুষ্ঠিত। এটি জুলাই আন্দোলন এবং বাংলাদেশে ঘটে যাওয়া যুগান্তকারী পরিবর্তনের স্বীকৃতি।

২. অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির প্রধান নেতার সঙ্গে একটি ঐতিহাসিক বৈঠক। এটাও ষড়যন্ত্রকারীদের জন্য একটি ‘গেম-ওভার’ মুহূর্ত।

৩. যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক শীর্ষ সহযোগীর ১৭০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করেছে। এনসিএ কর্মকর্তারা বলেছেন, এটি সংস্থাটির ইতিহাসে সবচেয়ে বড় সম্পদ জব্দ। এটি সব দুর্নীতিবাজ কর্মকর্তা, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের জন্য একটি বার্তা। এটি অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সম্পদ পুনরুদ্ধার প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ দিক।

৪. বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুর্নীতি দমন কমিশনের (এসিসি) প্রধানসহ বাংলাদেশ ও ব্রিটিশ কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বৈঠক। সম্পদ পুনরুদ্ধারের জন্য আরও গভীর সহযোগিতার পথ তৈরি করতে এসব বৈঠক হয়েছে। আশা করা যায়, এই অভিজ্ঞতা বিশ্বব্যাপী কাজে লাগানো যাবে।

৫. রোহিঙ্গা সংকট সমাধানের ব্যাপারে নতুন আশার সঞ্চার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *