Headline :
শাপলা চত্বর গণহত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে হবে : মোঃ মাসুদ হোসেন গণতন্ত্রের বদলে আল্লাহর আইন প্রতিষ্ঠার দাবিতে ইসলামী সমাজের স্মারকলিপি প্রদান জগন্নাথপুরের সন্তান রুহুল কিস্ত চৌধুরী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর শুভ জন্মদিন ৬ মে বুধবার এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস্য হঠাৎ শ্রোতা বেড়েছে মাইকেল জ্যাকসনের! সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি দেশের স্বার্থবিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন চুক্তি বাতিলের দাবি- বাংলাদেশ গণমুক্তি পার্টি আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল মেক্সিকো

Reporter Name / ১৫৭ Time View
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক,

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদনের সুবিধা বাড়িয়েছে মেক্সিকো সরকার। এর ফলে দেশটিতে ভ্রমণের ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হয়েছে। বাংলাদেশে ভারতের ভিসা প্রাপ্তিতে জটিলতার মধ্যে এমন সিদ্ধান্তের কথা জানা গেল।

রোববার (০১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ঘোষিত সুবিধার আওতায় বাংলাদেশি নাগরিকরা এখন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যেকোনো মেক্সিকান দূতাবাস বা কনস্যুলেটে বা বিশ্বব্যাপী অন্যান্য স্থানে তাদের ভিসার আবেদন জমা দিতে পারবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই সুবিধা বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় এবং বৃহত্তর যোগাযোগ বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

মেক্সিকান অভিবাসন বিধিমালা সব দেশের দর্শনার্থীদের মেক্সিকান ভিসা ছাড়াই ১৮০ দিন পর্যন্ত প্রবেশের অনুমতি দেয়, তবে শর্ত থাকে যে তাদের কানাডা, যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য এবং উত্তর আয়ারল্যান্ডের বা শেনজেন অঞ্চলের যেকোনো দেশের বৈধ পাসপোর্ট এবং বৈধ ভিসা থাকতে হবে।

উল্লেখ্য, আগে বাংলাদেশিদের নাগরিকদের জন্য কেবল নয়া দিল্লিতে মেক্সিকো দূতাবাসে ভিসা আবেদন করা বাধ্যতামূলক ছিল। নতুন ব্যবস্থায় বাংলাদেশি নাগরিকরা এশিয়া-প্যাসিফিক বা অন্যান্য দেশের মেক্সিকো দূতাবাস বা কনস্যুলেটে ভিসা আবেদন জমা দিতে পারবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে জুলাই-অগাস্টের অস্থিরতার প্রেক্ষাপটে ‘নিরাপত্তার’ কথা বলে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া বন্ধ রেখেছে ভারত। এখন শুধু মেডিকেলসহ জরুরি কিছু ভিসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *