Headline :
শাপলা চত্বর গণহত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে হবে : মোঃ মাসুদ হোসেন গণতন্ত্রের বদলে আল্লাহর আইন প্রতিষ্ঠার দাবিতে ইসলামী সমাজের স্মারকলিপি প্রদান জগন্নাথপুরের সন্তান রুহুল কিস্ত চৌধুরী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর শুভ জন্মদিন ৬ মে বুধবার এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস্য হঠাৎ শ্রোতা বেড়েছে মাইকেল জ্যাকসনের! সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি দেশের স্বার্থবিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন চুক্তি বাতিলের দাবি- বাংলাদেশ গণমুক্তি পার্টি আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

কলকাতা থেকে মার্কিন ভিসা পেতে অপেক্ষা করতে হবে ৫০০ দিন!

Reporter Name / ১৫১ Time View
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হবে কলকাতাবাসীদের। বি১ ও বি২ ভিসা পেতে ৫০০ দিন অর্থাৎ প্রায় দেড় বছর লাগবে। খবর এনডিটিভির।

নিজস্ব প্রতিবেদক,

ভিসা সংক্রান্ত মার্কিন সরকারি ওয়েবসাইট অনুসারে, কলকাতায় বি১ এবং বি২ ভিসার ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে ৫০০ দিন। পশ্চিমবঙ্গের এই শহর থেকে ভিসা পেতে এত দীর্ঘ সময় অপেক্ষা আগে সচরাচর করতে হত না।

যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক প্রয়োজনে যাওয়ার ক্ষেত্রে বি১ ভিসা প্রয়োজন হয়। ঘুরতে যাওয়ার সময় লাগে বি২ ভিসা। পরিবারের সদস্য বা কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে, কিংবা চিকিৎসার প্রয়োজনে আমেরিকা যেতে গেলেও বি২ ভিসারই প্রয়োজন হয়। সাধারণত বি১ এবং বি২ ভিসা একই সঙ্গে দেয়া হয়।

কলকাতায় এর আগে এমন চিত্র দেখা যায়নি। ইকোনোমিক টাইমসের প্রতিবেদন বলছে, চলতি বছরের আগস্টে কলকাতায় ২৪ দিনের মতো অপেক্ষা করতে হয়েছিল যুক্তরাষ্ট্রে যাওয়ার বি১ এবং বি২ ভিসার জন্য।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের অধীনস্থ ব্যুরো অব কনসুলার অ্যাফেয়ার্স জানিয়েছে, ভিসার জন্য কত দিন অপেক্ষা করতে হবে, তা বেশ কিছু বিষয়ের ওপর নির্ভর করে। স্থান-কাল হিসেবে ভিন্ন ভিন্ন শহরে এই অপেক্ষার সময় ভিন্ন ভিন্ন হতে পারে। মার্কিন দূতাবাস এবং উপ-দূতাবাসগুলোতে কর্মীর সংখ্যা, কাজের চাপের ওপর নির্ভর করে এটি বদল হতে পারে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে যাওয়ার বি১ এবং বি২ ভিসার জন্য ভারতের সব শহরেই দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট অনুসারে, দিল্লিতে অপেক্ষা করতে হচ্ছে ৪৩২ দিন। চেন্নাইয়ে এই ভিসার ইন্টারভিউয়ের জন্য ৪৮৬ দিন অপেক্ষা করতে হচ্ছে। একই রকমভাবে মুম্বাইয়ে ৪২৭ দিন এবং হায়দরাবাদে ৪৩৫ দিন অপেক্ষা করতে হচ্ছে ভিসার ইন্টারভিউয়ের জন্য। যদিও এই শহরগুলোতেও আগেও কমবেশি এরকমই অপেক্ষা করতে হত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *